
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনা তুর্কি সুপার লিগের জায়ান্ট গালাতাসারাইয়ের মাঠে খেলতে যাবে। ম্যাচের আগের পরিসংখ্যান বলছে, এই শতাব্দীতে তুর্কি ক্লাবগুলোর বিপক্ষে বার্সার রেকর্ড অত্যন্ত চমৎকার।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালের নভেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে তুর্কি ক্লাবগুলোর বিপক্ষে শেষ ৯ ম্যাচে বার্সা অপরাজিত, যেখানে ৭টি জয় ও ২টি ড্র রয়েছে। এছাড়া, তুর্কি সুপার লিগের দলগুলোর মাঠে শেষ ৪ ম্যাচের সবকটিতে জিতেছে বার্সা।
তুর্কি ক্লাবগুলোর বিপক্ষে বার্সার শেষ ৯ ম্যাচের ফলাফল:
২০২১-২২ মৌসুম ইউরোপা লিগ শেষ ষোলো দ্বিতীয় লেগ: গালাতাসারাই ১-২ বার্সা
২০২১-২২ মৌসুম ইউরোপা লিগ শেষ ষোলো প্রথম লেগ: বার্সা ০-০ গালাতাসারাই
২০০২-০৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: বার্সা ৩-১ গালাতাসারাই
২০০২-০৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: গালাতাসারাই ০-২ বার্সা
২০০১-০২ মৌসুম চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় গ্রুপ পর্ব: গালাতাসারাই ০-১ বার্সা
২০০১-০২ মৌসুম চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় গ্রুপ পর্ব: বার্সা ২-২ গালাতাসারাই
২০০১-০২ মৌসুম চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: বার্সা ১-০ ফেনেরবাচে
২০০১-০২ মৌসুম চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: ফেনেরবাচে ০-৩ বার্সা
২০০০-০১ মৌসুম চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: বার্সা ৫-০ বেসিকতাস
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]